Skip to main content

Featured

মুঘল ভারতের কৃষি ব্যবস্থা - ইরফান হাবিব

Download Now মুঘল ভারতের কৃষি ব্যবস্থা - ইরফান হাবিব Agrarian System of Mughal India by Irfan Habib

প্রাক ইতিহাস : ইরফান হাবিব



                              Download PDF


প্রাক ইতিহাস : ইরফান হাবিব

Prak Itihaas : Irfan Habib

Pre History : Irfan Habib (Bengali) 


মুখবন্ধ

আপনার হাতের মুঠোয় ধরা প্রাক-ইতিহাসের এই যে রচনাসম্ভার এতে রয়েছে ভারতের

সবচেয়ে প্রাচীন সময়কালের মানবজীবনের বিবরণ-কথা। অনেক কাল আগের কথা;

কোনো লিপিবদ্ধ কথাচিত্রের আলোয় প্রত্যক্ষে বা পরোক্ষে এই প্রাচীন অন্ধকার উদ্ভাসিত

হবারও আগের সময়কথা। ভারতবর্ষের মানুষের ইতিহাস – সে এক বিশাল

পরিকল্পনা। এ হলো তারই একাংশ কিন্তু আপনাতে আপনি সুসম্পূর্ণ হয়ে ওঠার এক

আকাঙ্ক্ষা। প্রথম অধ্যায়ে ভারতের ভূতাত্ত্বিক গঠন প্রক্রিয়া, তার জলবায়ু এবং প্রাকৃতিক

পরিবেশের (সাধারণ উদ্ভিদ ও প্রাণীকূল) পরিবর্তনের কথা আলোচিত হয়েছে। অবশ্যই

ইতিহাস এবং প্রাক-ইতিহাসের সঙ্গে যতটুকু প্রাসঙ্গিক ততটুকুই, তার বেশি নয়। দ্বিতীয়

অধ্যায়ে গোটা বিশ্বের প্রেক্ষিতে মানুষের ইতিবৃত্ত আর তারপরে ভারতবর্ষের অভ্যন্তরে

তার কাহিনীপট। কেবলি বদলে যাওয়া কাজের হাতিয়ারে সংশ্লিষ্ট এদের স্রষ্টা এক

মানব গোষ্ঠীর কাহিনী। প্রধানত কৃষির আবিষ্কার আর শোষণে-গড়া সম্পর্কের সূচনাকাল

বিবৃত হয়েছে তৃতীয় অধ্যায়ে।

প্রামাণ্য রচনায় আর সাময়িক পত্রে একেবারে সাম্প্রতিক যেসব তথ্য পাওয়া গেছে

তারই ভিত্তিতে উপস্থাপনার প্রয়াস করা হয়েছে এই তিনটি অধ্যায়ে।

এই রচনাতে এবং একই সঙ্গে মানুষের ইতিহাসের পরবর্তী অংশে রচনাশৈলীকে

‘লোকপ্রিয়’, অলংকৃত কিংবা আষাঢ়ে না করে সরল, অনাড়ম্বর রাখার প্রচেষ্টা করা

হয়েছে। বিষয়ভিত্তিক পরিভাষার ব্যবহার যতটা সম্ভব কম করা হয়েছে আর প্রথম

ব্যবহারের সময় প্রত্যেকটি পারিভাষিক শব্দের একটা কাজ চালানো-গোছের ব্যাখ্যা

দেবারও চেষ্টা করা হয়েছে। অবিশেষজ্ঞ পাঠকের কাছে পাছে কোনো সংক্ষিপ্ত শব্দরূপ

অর্থহীন হয়ে পড়ে, তাই সেগুলোকেও এড়িয়ে চলা হয়েছে। যেমন mya অথবা my

অর্থাৎ নিযুত বছর আগে (million years ago), কিংবা kya বা ky অর্থাৎ হাজার বছরআগে (thousand years ago ), AMM (Anatomically Modern Man) অর্থাৎ

শারীরিক গঠনানুসারে আধুনিক মানুষ, অথবা 'BP' (Before Present) অর্থাৎ

বর্তমান-পূর্ব— এদের একটিও ব্যবহার করা হয়নি। যদিও পাঠকের দৃষ্টিতে এগুলো

হলো একটি এক নির্দেশক, আরো বেশি অভিজ্ঞ রচনায় পাঠক এইসব সংক্ষিপ্ত রূপের

সম্মুখীন হতে পারে (2.1নং টীকা দ্রষ্টব্য)। প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে একটি গ্রন্থবিবরণী যেখানে সেই অধ্যায়ের বিষয় সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ বই আর নিবন্ধ-সমূহ

সংক্ষিপ্ত মন্তব্যসহ তালিকাবদ্ধ রয়েছে। কোনো উদ্ধৃতি থাকলে সেটি কোন্ পুস্তক বা

রচনার অংশবিশেষ তারও উল্লেখ রয়েছে এখানে। তবে দুর্ভাগ্যক্রমে, আমার ব্যবহৃত

সমস্ত মুদ্রিত রচনার বিবরণী ঐ তালিকায় নেই, কয়েকটি বিশেষ নির্বাচিত রচনা বা

পুস্তকই ঐ গ্রন্থতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

যে সমস্ত নির্দিষ্ট বিষয়ভিত্তিক কিংবা বিতর্কিত প্রসঙ্গ বিশেষ মনোযোগের দাবি

রাখে, যেমন · কালপঞ্জীর সমস্যা অথবা নির্দিষ্ট কোনো তত্ত্ব, তাদের জন্য মূল রচনার

একেবারে শেষে বিশেষভাবে দু'একটি কথা উল্লেখিত হয়েছে। এইভাবে প্রথম অধ্যায়ে

ভূতাত্ত্বিক যুগ, দ্বিতীয় অধ্যায়ে প্রাগৈতিহাসিক কালনির্ণায়ক পদ্ধতি এবং তৃতীয় অধ্যায়ে

মরুভূমির নদী (সরস্বতী) বিতর্ক বিষয়ে পৃথকভাবে অল্প কিছু বলা আছে।

কালানুক্রমিক এবং অন্যান্য সারণী, মানচিত্র, চিত্র সবকিছুই নিজেদের প্রসাদগুণে

আকর্ষণীয় ও সাহায্যকারী উপাদান হয়ে উঠবে এই প্রত্যাশা রইলো। আমাদের মানচিত্রে

যেখানে আন্তর্জাতিক সীমানাগুলি দেখানো হয়েছে, সেগুলি ভারতের জরিপ-মানচিত্রে

রেখাঙ্কিত সীমানার অনুরূপ।

আরেকটি বিষয় স্পষ্ট করা উচিত যে, মানব প্রজাতির সদস্যদের বিশেষ উল্লেখকালে

যখন সাধারণভাবে ‘মানুষ’ বা ‘সে’ বিশেষণ ব্যবহৃত হয়েছে তখন তার অনুষঙ্গে নারীপুরুষ উভয়কেই যুক্ত করা হয়েছে। বাকরীতির এটুকু অনুমোদন প্রার্থিত। এরকম

ব্যবহারে পুরুষতান্ত্রিক উপাদানের ওপর কোনো বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এমন

অনুমান অনুচিত হবে।

‘ভারতবর্ষ’ বলতে প্রাক-1947-কে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ বর্তমান ভারত,

বাংলাদেশ ও পাকিস্তান এই তিনটি রাষ্ট্রের সম্মিলিত অঞ্চল সেটি। অবশ্য বিষয়বস্তুর

মধ্যে যদি অন্য কোনো ব্যঞ্জনা থাকে তবে সে স্বতন্ত্র কথা৷ ‘দক্ষিণ এশিয়া’-র মধ্যে শ্রীলঙ্কা,

নেপাল আর ভূটানকেও যুক্ত করা হয়েছে। 'ভারতীয় জাতিপুঞ্জ’ সর্বদাই 1947 পরবর্তী

ভারত-সীমান্ত নির্দেশ করে। বর্ণনা প্রসঙ্গে আফগানিস্তান একেবারে স্বাধীন অস্তিত্বে

উল্লেখিত এবং পরবর্তী অংশে নেপালের ক্ষেত্রেও ঐ একই কথা বলা যায়।

যাদের উদাত্ত দানে এই উদ্যম সফল হয়েছে, আলিগড় ঐতিহাসিক সোসাইটির পক্ষ

থেকে সেই মধ্যপ্রদেশ পাঠ্যপুস্তক কর্পোরেশনের ঋণ স্বীকার পর্বটি আমার কাছে অত্যন্ত

আনন্দদায়ক।মূল আলোচ্যটি বিবিধ ত্রুটিমুক্ত রাখার বিষয় সুনিশ্চিত করতে প্রকাশকালে সমগ্র

গ্রন্থটির বিষয়বস্তুকে তিনটি স্তরে প্রচার করা হয়েছে। আমার অনেক বন্ধুর কাছে তাদের

সুচিন্তিত মতামতের জন্যে আমি কৃতজ্ঞ। এতে বর্ণিত বিষয় এবং শৈলী উভয়ক্ষেত্রেই

অনেক বদল ঘটেছে। প্রফেসর সুরজভান আরো অধিক অনুগ্রহে সমগ্র রচনাগুলি

পড়েছেন। অবশ্যই বিশেষ ধন্যবাদ তাঁর প্রাপ্য।

সমগ্র পরিকল্পনাটি বাস্তবের কঠিন জমিতে প্রোথিত করতে শ্রীসুদীপ ব্যানার্জী

আমাদের প্রভূত সাহায্য করেছেন। সংগঠনের যাবতীয় দায়দায়িত্ব সামলেছেন আমাদের

সোসাইটির সম্পাদিকা, শিরীন মুসভি। সযত্নে এই সমগ্র রচনাটি মুদ্রিত করেছেন

শ্রীমুনেরুদ্দীন খান। রচনাগুলির অবিরাম পরিবর্তন-প্রবাহ তিনি পুরুষ-পরাক্রমে ধারণ

করেছেন।

ফয়েজ হাবিব ও তাঁর অগ্রগণ্য সহকর্মী জাফর আলি খান এই রচনায় সংলগ্ন আটটি

মানচিত্রের সবকটি এঁকে দিয়েছেন। চিত্রগুলির শুদ্ধতা নিশ্চিত করতে তাঁদের প্রভূত

পরিশ্রম করতে হয়েছে। 1.4, 2.1, 2.2 আর 3.1 মানচিত্রগুলির জন্য বেশ ভালোমতোই

গবেষণার প্রয়োজন হয়েছিলো সে কথাটিও এ প্রসঙ্গে উল্লেখ করতে হবে।

তুলিকার শ্রীরাজেন্দ্র প্রসাদ এবং শ্রীযুক্তা ইন্দিরা চন্দ্রশেখরকে অবশ্যই বিশেষভাবে

ধন্যবাদ জানানো উচিত তাঁদের সদাতৎপর সহযোগিতার জন্যে, বিশেষত প্রথম জনকে;

তিনি যে কত বিষয়ে তাঁর সাহায্যের হাত বাড়িয়েছেন সে কথা বলে শেষ করা যাবে

না।

ইরফান হাবিব


  

Comments